গত ২০ এপ্রিল ২০২০ ইং তারিখে দেশের বহুল প্রচারিত দৈনিক কালের কন্ঠে “টেকনাফের ঘোলার চর ইয়াবার নতুন ট্রানজিট ঘাট” শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশে ইয়াবা পাচার ও খালাস সিন্ডিকেটের নেতৃত্বে বেশ কয়েকজনের মধ্যে আমার নাম উল্লেখ করে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমার মনে হয় আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে তৎপর কোন মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদকর্মী ভাইদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমাকে জড়িয়ে উক্ত সংবাদ প্রচার করেছেন।আমি কখনও ইয়াবা পাচার বা ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না। সংবাদের উল্লেখিত সিন্ডিকেটের নামের অন্যান্যদের সাথে আমার কোন ব্যবসায়ীক বা পারিবারিক সম্পর্কও নেই। আমি একজন মাছ ব্যবসায়ী। ব্যবসা থেকে উপার্জিত আয় দিয়ে সহধর্মিণী, দুই মেয়ে ও চার ছেলেকে নিয়ে আমি স্বাভাবিক ভাবে জীবনযাপন করছি। তাই আমি উক্ত সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
প্রতিবাদকারী
মোঃ ফিরোজ
পিতা-মৃত আবু শামা
সাং- ডাংগর পাড়া,শাহ পরীর দ্বীপ,টেকনাফ।
