উখিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যরা খোলা আকাশে : প্রশাসনের হস্তক্ষেপ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফারুক আহমদ : উখিয়ার দক্ষিণ মরিচ্যা গ্রামে আগুনে বসত বাড়ি পুড়ে যাওয়ায় একটি অসহায় পরিবার খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে। প্রশাসনের দ্বারে দ্বারে গুরে বেড়ালেও কেউ এগিয়ে আসেনি। নিলু প্রভা বড়–য়া নামক এক মহিলার বসতবাড়ি দুর্বৃত্তরা আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ সময় মা ও স্কুল পড়–য়া কন্যাকে ঘরে তালা লাগিয়ে আগুনে পুড়ে মারার অপচেষ্টা করা হয়। স্থানীয় জনগণ আগুনের লেলিহা দেখে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে মা-মেয়েকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গত ১৭ ডিসেম্বর গভীর রাতে।
উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ মরিচ্যাস্থ বেনুবণ বৌদ্ধ মন্দির সংলগ্ন গ্রামে বাবুল বড়–য়া ড্রাইভারের স্ত্রী নীলু বড়–য়া দীর্ঘ দিন ধরে স্কুল পড়–য়া দুই ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছিল। সেমি পাকা টিন শেড ঘরে থাকত তারা। অসহায় ও নির্যাতনের শিকার নিলু বড়–য়া (৫০) জানান, ঘটনার দিন দুপুরে প্রতিপক্ষ গংরা আমার বসত ভিটায় ঢুকে বাড়ি ভাংচুর সহ তান্ডবলীলা চালায়। একই দিন রাতে দরজায় তালা আটকিয়ে চালে কেরোসিন দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখেও জীবন বাচানোর জন্য বাড়ি থেকে আমার দুসন্তান ও আমি বের হওয়ার শত চেষ্টা করলেও দরজায় তালা দেওয়ার কারণে বের হতে পারছিলাম না। পরে গ্রামবাসীরা এগিয়ে এসে দরজা ভেঙ্গে আমাদেরকে উদ্ধার করে।
গ্রামবাসীরা জানান, জায়গাজমির বিরোধ নিয়ে শত্রæতামূলক এ অগ্নিকান্ডের ঘটনাটি সংগঠিত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তার আগেই আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়। এ ব্যাপারে নিলু রানী বড়–য়া বাদী হয়ে উখিয়া থানায় একই এলাকার মৃত রায়মোহন বড়–য়ার ছেলে অমিত্য বড়–য়া, বাবুল বড়–য়া, হেমন্ত বড়–য়া ও মৃত যোগেন্দ্র বড়–য়ার ছেলে অনিল বড়–য়া ও সানু বড়–য়াকে বিবাদী করে এজাহার দায়ের করা হয়। বাদীনি অভিযোগ করে বলেন, ঘটনার ৪ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেনি। বর্তমানে আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।