সাংবাদিকদের সাথে হ্নীলা ইউপি চেয়ারম্যান : স্বজনপ্রীতি ও অনিয়মের উর্ধ্বে উঠে ত্রাণ বিতরণে সহায়তা কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : দেশে চলমান করোনাভাইরাস দূর্যোগকালীন সরকারী-বেসরকারীভাবে বরাদ্ধকৃত ত্রাণ অনিয়ম-দূর্নীতি, স্বজন, প্রীতির উর্ধ্বে উঠে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকৃত হত-দরিদ্র এবং অসহায় পরিবারের মধ্যে বিতরণের লক্ষ্যে হ্নীলায় কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় তিনি প্রকৃতভাবে ত্রাণ প্রাপ্য অধিকার সম্বলিত লোকজন সনাক্ত করার জন্য স্ব স্ব ওয়ার্ডের মেম্বার-মহিলা মেম্বারদের পাশাপাশি সংবাদ কর্মীদের সহায়তা নিশ্চিত করার আহবান জানান।

১৪এপ্রিল সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডয়ায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি বলেন, অত্র ইউনিয়নের ৪টি ওয়ার্ডে মেম্বার নেই। তাই বর্তমান পরিস্থিতিতে এসব ওয়ার্ডসহ পুরো ইউনিয়নে সরকারী-বেসরকারীভাবে প্রাপ্ত ত্রাণ সুষ্ঠু, নিরপেক্ষভাবে প্রকৃত হকদারদের নিকট পৌঁছে দেওয়ার জন্য স্ব স্ব ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার, তৃণমূলের আওয়ামী লীগ, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের সহায়তা কামনা করেন। তিনি আগেরকার মতো অনিয়মের মাধ্যমে একই পরিবারে একাধিক ব্যক্তিকে ভিন্ন নামে কার্ড না দিয়ে প্রকৃত অসহায় দরিদ্রদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

93179154 159281588733002 8407121739997249536 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ইউপি সচিব শেখ ফরিদুল আলম। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, মুহাম্মদ ছলাহ উদ্দিন, হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন টিপু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নুর কামাল, আমান উল্লাহ কবির, হেলাল উদ্দিন, ছৈয়দুল আমিন চৌধুরী, সাদ্দাম হোসাইন, ফরিদুল আলম, নাসির উদ্দিন রাজ ও শেখ মোহাম্মদ রাসেল প্রমুখ।

উপস্থিত সংবাদ কর্মীরা তরুণ ইউপি চেয়ারম্যানের কর্মকান্ডের প্রশংসা করে আগামী দিনগুলোতে সর্বাতœক সহায়তার আশ্বাস প্রদান করেন। ###