হুমায়ূন রশিদ : র্যাব সদস্যরা গতকাল চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবার চালান নিয়ে টেকনাফের দু’জনসহ ৩জনকে আটক করেছে।
জানা যায়,গত ৯আগষ্ট সন্ধ্যায় র্যাব-৭ চট্টগ্রামের একটি দল বহদ্দার হাটস্থ আরাকান রোডের দক্ষিন পাশে মেসার্স আলী এন্টার প্রাইজের সামনে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ৯৫হাজার টাকার ৭হাজার ৭শ ৯০পিস ইয়াবাসহ ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থানার মহেষপুরের মীরকালী গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র মোঃ সবুজ (৫০), টেকনাফের হোয়াইক্যং খারাংখালী মহেশখালীয়া পাড়ার মৃত আবু ছিদ্দিকের পুত্র মোঃ বাদশা মিয়া (৩৫) ও নয়াপাড়ার হাফেজ মোঃ হানিফের পুত্র মোঃ তৈয়ব (৩২) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
