টেকনাফে ইয়াবা নিয়ে মোটর সাইকেল ও অটোরিক্সাসহ সাবরাংয়ের দুই মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ র‌্যাব ক্যাম্প-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে মোটর সাইকেল ও অটোরিক্সাসহ সাবরাং এলাকার দুই মাদক কারবারীকে আটক করেছে।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ১৯ ডিসেম্বর (শনিবার) রাত ১১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাঁশের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে মোটর সাইকেল ও অটোরিক্সাযোগে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং পেন্ডল পাড়ার আব্দুস সালামের পুত্র হেলাল উদ্দিন (২৭) এবং রুহুল্লার ডেবার মৃত হোসেন আহমদের পুত্র নুর মোহাম্মদ (২০) কে যানবাহন দ্বয়সহ আটক করে। পরে মোটর সাইকেল তল্লাশী করে সীটের নীচে অভিনব কায়দায় লুকানো ৯হাজার ৬শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও যানবাহনসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###