প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কোস্টগার্ডের সর্বস্তরের ১ দিনের মূল বেতনের অর্থ প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যর্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগাড। বাংলাদেশকোস্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনসিসি, এএফডব্লিউসি, পিএসসি গত৫এপ্রিল২০২০ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এর নিকট করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ কোস্টগার্ডের সর্বস্তরের সদস্যদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থের চেক হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা গনভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণকরেন। এসময় মহাপরিচালক করোনাভাইরাস এর বিস্তাররোধে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক গৃহীত পদক্ষেপ সমুহ অবহিত করেন এবং ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে বলে জানান। মাননীয় প্রধানমন্ত্রী করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রদানের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক প্রায় ২৫০০পরবিারকে দুস্থ, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে কোস্টগার্ডের এই সাহায্ যচলমান থাকবে।