হুমায়ূন রশিদ : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ জামাল আহমদ পবিত্র ওমরা হজ¦ পালনে সৌদি আরব গমন করছেন। জানা যায়,২০ এপ্রিল রাত ৮টায় চট্টগ্রাম আর্ন্তজাতিক শাহ আমানত বিমান বন্দর হতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পবিত্র ওমরা হজ¦ পালনের লক্ষ্যে টেকনাফের অন্যতম দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেজ্ঞ ডাঃ জামাল আহমদ সৌদি আরব গমন করছেন। তিনি সময় স্বল্পতার কারণে আত্নীয়-স্বজন ও শুভাকাংখীদের সাথে দেখা করতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। পবিত্র ওমরা শেষে তিনি সুস্থভাবে আপনাদের মধ্যে ফিরে আসার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
