হুরের হাতছানি

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম এরশাদুর রহমান :

হুরের হাত ধরে
থাকবোই সারাদিন।
চারদিকে বাজবে
আনন্দের ই বীণ।

হুর পাগল মানুষ আমি
হুর পাগল মানুষ।
হুরের জন্য উড়িয়ে দিলাম
স্বপ্ন সাধের ফানুস।

হুরের সাথে ভোর হউক
সেই বাসনায় রইলাম।
গত রাত স্বপ্নের মাঝে
তাঁর সাথে কথা কইলাম।

মাটির হুর বেহেশতের হুরের
হবে ই জানি সরদার।
সেই সব কথা মাটির হুর কে
বলি আমি বার বার।

আমার হুর আমার জন্য
সেজে সেজে থাকে।
স্বপ্নের মাঝে হুর আমাকে
বারে বারে ই ডাকে।

হুর তুমি কোথায় থাক
সেটা ই আমার জানা।
তোমাকে পেতেই আমি
হয়ে যাব ফানা।