হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় অটোরিক্সায় করে পাচারের সময় ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা নিয়ে রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৫ মার্চ রাত সাড়ে ৭টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে টেকনাফ হতে দমদমিয়াগামী একটি অটোরিক্সা রেজিঃ নং কক্স-২৪০২, গাড়ি নং-১৯৯ তল্লাশীকালে পালানোর চেষ্টাকালে টেকনাফ বাস টার্মিনালের মৃত লালুর পুত্র মোঃ শাকের (২৮), লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ হোছনের পুত্র আবুল হোছন (৬০) ও নাইট্যং পাড়ার মৃত আলী জোহারের পুত্র আব্দুল হামিদ (২৫) কে আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য ৩৯হাজার টাকা। এসময় পাচারে ব্যবহৃত অটোরিক্সা ও তাদের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত পাচারকারী এবং জব্দকৃত উপকরাণাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর অতিরিক্ত পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
