জামাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের সেন্টমার্টিন্স দ্বীপের কাছে সাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ফিশিং ট্রলারে থাকা ৬ মিয়ানমার মগ নাগিরককে ৩টি কিরিচসহ আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ফিশিং ট্রলারটি।
কোস্টগার্ড গনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার লোকমান হাকিম জানান, কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে টেকনাফ ও সেন্টমার্টিন্স স্টেশনের সদস্যরা ২৮ ফেব্রুয়ারী রাত ১টার দিকে সেন্টমার্টিন্সের দক্ষিণে সাগরে অভিযান চালিয়ে ৬ মিয়ানমার নাগরিককে ইয়াবাসহ আটক করেন। এসময় ফিশিং ট্রলারে তল্লাশী চালিয়ে ৩টি সামুরাই কিরিচও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
জব্দ ইয়াবা, ফিশিং ট্রলার, কিরিচ সহ ৬ মিয়ানমার নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ্য করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ড।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রঞ্জিত বড়ুয়া জানান, এখনও পর্যন্ত ( রাত পৌনে ) কোস্টগাড কর্তৃক আটক মিয়ানমার নাগরিকদের থানায় সোপর্দ্য করা হয়নি। তবে তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
