রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রোগ্রাম উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷

২৯ ফেব্রুয়ারী সকালে স্কুল মিলনায়তনে এনজিও সংস্থা কোডেক উক্ত সভার আয়োজন করেন৷ স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন টিপু৷ কোডেকের ফিল্ড অফিসার হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় উক্ত অবহিতকরণ সভায়,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাঈন উদ্দীন, হাসান আলী পিন্টু, মমতাজ উদ্দীন, পিটিএ কমিটির সদস্য কালু মিয়া, কালু মিয়া মিস্ত্রী, নাজির হোছাইন(নাজু মাঝি),আওয়ামী লীগ নেতা কামাল হোছাইন, অভিভাবক-অভিভাবিকা,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন৷ প্রসঙ্গত: মার্চ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আর্থিক সহযোগীতায় এনজিও সংস্থা কোডেক টেকনাফের ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে৷