টেকনাফ টুডে ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
আজ বুধবার সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।
বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে।
