টেকনাফ টুডে ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনাকে নাস্তানাবুদ করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে প্রথম লেগে খেলতে নেমে ন্যু-ক্যাম্পে শুরুটা করেন লিওনেল মেসি। তবে পিছিয়ে পড়ে দ্বিগুণ আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারী দল। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে কার্যত এক পা দিয়ে রাখলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। অন্য গোলটি করেন মইস কিন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো পিএসজি। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের বাইরে পেয়েও পা লাগাতে পারেননি এমবাপ্পে। ১৯তম মিনিটে ফের সুযোগ পায় তারা। ডি-বক্সের বাঁ দিক থেকে মাউরো ইকার্দি দূর্বল শট টের স্টেগানকে ফাঁকি দিলেও গোল হতে দেননি পেদ্রি।
২৭তম মিনিটে পিএসজির ডি-বক্সে ফ্র্যাঙ্কি ডি ইয়ং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিক থেকে দলকে লিড এনে দেন অধিনায়ক মেসি। আসরে মেসির এটি চতুর্থ গোল। চারটিই পেনাল্টি থেকে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের গোল হলো ২০টি।
তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি সফরকারীরা। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সে মার্কো ভেরাত্তির দারুণ পাস ধরে ক্লেমোঁ লংলেকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।
প্রথমার্ধের বাকি সময়ে উভয় দলই গোল করার ভালো সুযোগ পায়। লেইভিন কুরজাওয়ার শট টের স্টেগান কর্নারের ব্িিনময়ে ফেরানোর দুমিনিট পরই পাল্টা আক্রমণে লক্ষ্যভ্রষ্ট শট নেন অঁতোয়ান গ্রিজম্যান।
৬৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডান দিকের বাইলাইন থেকে গোলবার বরাবর ক্রস করেন আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি। বল ঠেকাতে ব্যর্থ হন টের স্টেগান। ফাঁকায় বল পেয়ে সহজেই গোল করেন এমবাপ্পে।
৭০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মইস কিন। এসময় লেয়ান্দ্রো পাররাসেদের দারুণ ফ্রি-কিকে গোলমুখ থেকে কোনাকুনি হেডে টের স্টেগানকে ফাঁকি দেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।
৮৫তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানান খুঁজে নেন তিনি।
