হুমায়ূন রশিদ : টেকনাফ সড়কে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূঘর্টনায় ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে।
১৭ ফেব্রæয়ারী দুপুর দেড়টায় উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র মাসুদ পারভেজ, ছাত্রী রিজবাহ, একা, মর্জিনাসহ ৫জন হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র হতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা দিয়ে সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৭৫৩) যোগে বাড়ি ফিরে আসার পথে হোয়াইক্যং নয়াবাজারের হাসাইন্যার টেক এলাকায় পৌঁছলে চালকের অদক্ষতার কারণে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খেলে দূঘর্টনায় পরীক্ষার্থীরা আহত হয়। আহতদের মধ্যে পারভেজ, রিজবাহ, একা রক্তাক্ত হলে তাদের হ্নীলা হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। আহতরা এখন আশংকামুক্ত বলে তাদের পরিবার সুত্রে জানা গেছে। ###
