বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ডের মাধ্যমে বাঙ্গালী জাতিকে কলংমুক্ত করা হোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুক্তিযোদ্ধা সোলতান আহমদ : আমি মুজিব বাহিনীর হয়ে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নিরবে-নিভৃতে থাকা একজন মুক্তিযোদ্ধা। হয়তো জীবন সায়াহ্নে এসেই এটাই আমার জীবনের শেষ জাতীয় শোক দিবস পালন করা হবে। যে সূর্য সন্তানের অগ্নিঝরা আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম ; সেই বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশ পরিচিতি, ঘাতকদের হাতে নৃশংসভাবে স্বপরিবারে নিহত, খুনীদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার পর বঙ্গবন্ধুর ঘাতকদের বিচারের মাধ্যমে আইনের কাঠগড়ায় এনে বাঙ্গালী জাতিকে কলংকমুক্ত করার চেষ্টা নিশ্চয় প্রশংসার দাবীদার। দেশ ও জাতি এবং আগামী প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য তুলে ধরা হল।

১৫ আগষ্টের ভোরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের মহান স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাস ভবনে সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাসী বিশ^াসঘাতক অফিসারদের হাতে নিহত হন। সেদিন বঙ্গবন্ধুর সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুর জৈষ্টপুত্র মুক্তিযোদ্ধা লেঃ শেখ কামাল, লে: শেখ জামাল, কনিষ্টপুত্র শেখ রাসেল, দুই পুত্রবধু সোলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, ভগ্নিপতি ও কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর কন্যা বেবী সেরনিয়াবাত, পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভ্রাতুষ্পুত্র শহীদ সেরনিয়াবাত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার অন্ত:সত্ত্বা স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্ণেল জামিল আহমেদ এবং চৌদ্দ বছরের কিশোর আব্দুল নঈম খান রিন্টুসহ ১৭জনকে ঘাতকেরা হত্যা করে।

১৯৭৫ সালে ১৫ আগষ্ট মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হবার পর দেশে সামরিক শাসন জারী হয়। গণতন্ত্রকে হত্যা করে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়। শুরু হয় হত্যা, ক্যু এবং ষড়যন্ত্রের রাজনীতি। কেড়ে নেয় জনগণের ভাত ও ভোটের অধিকার।

বিশ্বে মানবাধিকার রক্ষার জন্য হত্যাকারীদের বিচারের বিধান রয়েছে কিন্তু বাংলাদেশে জাতির জনকের আত্নস্বীকৃত খুণীদের বিচারের হাত থেকে রক্ষা করার জন্য ২৬শে সেপ্টেম্বর এক সামরিক অধ্যাদেশ (ইনডেমনিটি অর্ডিন্যান্স) জারী করা হয়। জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে ৫ম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে এক কুখ্যাত কালো আইন সংবিধানে সংযুক্ত করে সংবিধানের পবিত্রতা নষ্ট করে। খুণীদের বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে চাকরী দিয়ে পুরস্কৃত করে।

এইবারের ১৫আগষ্টের অঙ্গিকার হোক বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করে দেশ ও জাতিকে কলংমুক্ত করা হোক।

পরিশ্রম আঘাত আর ত্যাগেই যার জীবন
Sultan Ahamed scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সোলতান আহমদ
মোবাইল নং-০১৮৬৬-৪৬৪১০৬
মুক্তিযোদ্ধা (মুজিব বাহিনী)
সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ হ্নীলা ১নং ওয়ার্ড শাখা। ###