মানুষের কল্যান অব্যাহত রাখা-ই রেনাটার প্রত্যয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

বার্ষিক বিক্রয় সম্মেলনে রেনাটা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রসিদ্ধ শিল্পপতি রেনাটা লিমিটিডের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী বলেছেন, মানুষের জীবন-মৃত্যুর মাঝখানে নানা কারণে শরীর কার্যক্ষমতা হারাতে পারে। এসময় স্বাভাবিকতা ফেরাতে চিকিৎসকদের পরামর্শে সহযোগিতা নেয় ঔষধের। রোগ সারাতে কার্যকর পথ্য আবিস্কারক প্রতিষ্টান হিসেবে রেনাটা ফার্মা ইতোমধ্যে সবার আস্তায় ক্রম প্রবৃদ্ধি অর্জন করছে। অফিস কর্মে অন্তরালে থাকা কর্মপরিষদ ও সারাদেশে বিচরণমান দু’সহস্রাধিক কর্মকর্তা এবং চিকিৎসকদের সহযোগিতায় মানুষের কল্যান অব্যাহত রাখতে প্রাণান্ত প্রচেষ্টাই রেনাটার নতুন বছরের প্রত্যয়।

কক্সবাজারে আয়োজিত রেনাটা ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

বুধবার দুপুরে তারকা হোটেল সী প্যালেসের বল রুমে ‘রাইড দ্য মুমেন্টাম’ প্রতিপাদ্যে অনুষ্ঠেয় সম্মেলনে রেনাটা লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা সৈয়দ কায়সার কবির, মহা-ব্যবস্থাপক (ফার্মা) খলিল মোসাদ্দেক, মহা-ব্যবস্থাপক (প্রাণী সম্পদ) সিরাজুল ইসলাম, বিপনন প্রধান মনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

বিক্রয় ব্যবস্থাপক মুহাম্মদ আবু মুছা ভূইয়া, মুহাম্মদ আনিসুজ্জামান ও শামসুর রহমান ভূইয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সারাদেশে কর্মরত বিভিন্ন পদবীর দু’সহস্রাধিক কর্মকর্তা অংশ নেন। সন্ধ্যায় তাদের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।