হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক যথাযথ বাস্তবায়নের নিমিত্ত সমন্বয় সভা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : ২১জানুয়ারী ২০২০ তারিখ সকাল ১০টায় কউক সভাকক্ষেহলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক যথাথয বাস্তবায়নের নিমিত্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কার সহ প্রশস্তকরণ প্রকল্পের মধ্যে সকল প্রকার সুযোগ সুবিধা রাখা হয়েছে। তাই সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে কক্সবাজারবাসীকে একটি নান্দনিক প্রকল্প উপহার দিতে চাই। এ জন্য তিনি উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, সদস্য (প্রকৌশল), কউককে দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।

সভায় তিনি আরো বলেন, যেহেতু উক্ত প্রকল্পটি খুব তাড়াতাড়ি শুরু হবে তাই যে সকল সরকারি দপ্তরের ইউটিলিটি সার্ভিস উক্ত সড়কে রয়েছে তাদেরকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। উক্ত সভায় বাংলাদেশ বর্ডার গার্ড এর প্রতিনিধি কক্সবাজার পৌরসভার প্রতিনিধি, ১৬ ইসিবি’র প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজার এর প্রতিনিধি, ট্রাফিক পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার; নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ; বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ); টেলিকম, বিটিসিএল এর প্রতিনিধি এবং দোকান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।