ভালোবাসার ডাক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

রুদ্র অয়ন :

হৃদয়ের কাঙ্খিতে
ভাবনারও আদিতে
তোমাকে করেছি কল্পনা,

একান্তই গোপনে
শয়নে ও স্বপনে
আঁকি প্রেমের আল্পনা।

কল্পণারই মূলে
জানিনে আমি কি ভুলে
তোমাতেই যে মগ্ন থাকি,

এ বসন্ত ক্ষণে
আমি মন থেকে মনে
তোমাকেই ভালোবেসে ডাকি।