বঙ্গোপসাগরে জলসীমা অতিক্রম করে মাছ শিকারের সময় দু’ফিশিং ট্রলারসহ ১৬জন মিয়ানমার জেলে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : বাংলাদেশ কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় মিয়ানমারের দু’ফিশিং ট্রলারসহ ১৬জন জেলেকে আটক করে থানায় সোর্পদ করেছে।
জানা যায়, ২৯নভেম্বর (শুক্রবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ক্যাপ্টেন মনসুর আলী সেন্টমাটিনের একটি বিশেষ টহল দল ৫৬নেটিকেল মাইল দক্ষিণে বাংলাদেশ জলসীমায় টহল দেওয়ার সময় বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ২টি ফিশিং ট্রলারসহ মিয়ানমারের আরাকান চান্দামা এলাকার মোঃ রফিক (মাঝি), মোঃ দলা, মোঃ শাকের, মোঃ তাহের, ইসা আলম, আব্দুল হাবেদ, কওসির, মোঃ কাশেম, নুর হাশেমী, মোঃ জলিল, আবু শাহেদ, নবী, হাবিবুর রহমান, মোঃ হোসেন, মোঃ রবি ও মোঃ রফিক নামে ১৬ জনকে আটক করে।
কোস্টগার্ড সেন্টমাটিন ষ্টেশন কমান্ডার লেঃ সাদ মোহাম্মদ তাইম জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেঃ কমান্ডার সাইফুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, কোস্টগার্ড সীমান্ত উপকূলীয় এলাকায় চোরাচালান, মানব পাচাররোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে সচেষ্ট রয়েছে। ###