এম.জিয়াবুল হক : করোনা ভাইরাস সা¤প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারে। এরই আলোকে কক্সবাজারের চকরিয়ায় ১৫ মার্চ (রবিবার) সকালে ‘করোনা’ নিয়ে জনসচেতনতা তৈরীতে স্বাধীন মঞ্চ ও চকরিয়া সিটি হাসপাতালের যৌথ উদ্যোগে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণের ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জুবাইদুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা। অনুষ্ঠানে স্বাধীন মঞ্চের সকলস্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ##
