তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’ শেষ হচ্ছে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দীপ্ত টিভিতে প্রচার চলতি জনপ্রিয় বিদেশি ধারাবাহিক নাটক ‘জননী জন্মভূমি’ নাটকটির শেষ পর্ব প্রচার হবে ২২ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

নাটকের সেদিনের গল্পে দেখা যাবে, এবার দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার পরিকল্পনা নিয়েছে জেভদেত।

জেভদেত ও তার প্রিয়তমা স্ত্রী আজিয়ে গ্রিক কমান্ডার ফিলিপোসের হাতে বন্দি। কমান্ডার ফিলিপোস জেভদেতের মুখ থেকে তুর্কিদের পরিকল্পনা ও জেভদেতের কাছে পাওয়া চিরকুটে কী লেখা সেটি জানার জন্য জেভদেতের ওপর অমানবিক নির্যাতন চালায়। কিন্তু কিছুতেই মুখ খুলছে না জেভদেত।

একপর্যায়ে জেভদেতের মুখ থেকে তথ্য বের করার জন্য জেভদেতের চোখের সামনেই আজিজের ওপর অত্যন্ত নির্মম ও পৈশাচিক নির্যাতন চালায় কমান্ডার ফিলিপোস।

অবশেষে জেভদেত তার প্রিয়তমা স্ত্রীর ওপর কমান্ডার ফিলিপোসের চালানো নির্যাতন সহ্য করতে না পেরে তুর্কিদের পরিকল্পনা সম্পর্কে কমান্ডার ফিলিপোসের কাছে সব তথ্য ফাঁস করে দেয় আর হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়।

কিন্তু কমান্ডার ফিলিপোস তুর্কিদের সব পরিকল্পনা জানার পরও কেন সাকারিয়ার ময়দানে তুর্কিদের কাছে নিরঙ্কুশভাবে পরাজয় লাভ করে গ্রিকরা।

সেই রহস্য উম্মোচন করতে হলে এবং তুর্কিদের স্বাধীনতাযুদ্ধের শেষ পরিণতি কী? তা দেখতে হলে চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায়।

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মরু ভাস্কর এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।