জসিম উদ্দিন টিপু :: হ্নীলা ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান পানখালীর কবীর আহমদ মেম্বার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। শনিবার সাড়ে ৮টায় পানখালীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ভাই, ৯ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদে আছরের নামাজের পর হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।#
