চকরিয়ায় ভাইয়ের নির্মিতব্য বসত-বাড়িতে হামলা-ভাংচুর ; উল্টো হয়রানির অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় প্রবাসি ভাইয়ের নির্মাণাধীন পাকা বাড়িতে হামলা চালিয়েছে ছোট ভাইয়ের লোকজন। এসময় বাড়ির কয়েকটি পিলারও ভেঙ্গে দেওয়া হয়েছে। ঘটনার সময় বাঁধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়েছে ভাড়াটে লোকজন। এতে নিরাপত্তাহীনতায় ভুগেছেন বলে অভিযোগ করেন প্রবাসির পরিবার।
বাড়ি মালিক নাছির উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। অনেকবছর আগে চকরিয়া পৌরসভার ভরামুহুরী মৌজার বিএস ৪৯ খতিয়ানের ৪৩ দাগ থেকে ১০ দশমিক ৬৭ শতক জমি ক্রয় করি। সেখানে আমার (নাছির উদ্দিন) নামে ৮ শতক ও ছোট ভাই সেলিমের নামে ২ দশমিক ৬৭ শতক জমির মালিকানা। আলাদাভাবে খতিয়ানও হয়েছে।
তিনি দাবি করেন, ছোটভাই সেলিমের ২দশমিক ৬৭ শতক জমিতে ছাদ ছাড়া পাকা দালান নির্মাণাধীন এবং তাঁর পরিবারের দখলে আছে। আর আমার ৮ শতক জমিতে সম্প্রতি বাউন্ডারি ওয়াল দিতে গেলে দুর্লোভের বশবর্তী হয়ে ছোট ভাই সেলিমের স্ত্রী বেবি আক্তার ও তার লোকজন হামলা চালিয়ে বাউন্ডারির কয়েকটি পিলার ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গেলে তাঁরা আমার,স্ত্রী ও স্কুল পড়ুয়া ছেলেকে অশালীন ভাষায় গালাগালি করে প্রাণেমারার হুমকি দেয়।
ভুক্তভোগী নাছির উদ্দিন জানান, পারিবারিক তুচ্ছ এই বিষয়টি নিয়ে চকরিয়া পৌরসভা ও চকরিয়া থানায় একাধিকবার সালিশী বৈঠকও হয়েছে। এরই প্রেক্ষিতে পৌরসভার সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে আমার ছোটভাই সেলিম তার জায়গায় বাড়ি নির্মাণ করে। মুলত আমি বিদেশ থাকার সুবাদে লোভের বশবর্তী হয়ে আমার বাড়ির বাউন্ডারী নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে। এ ঘটনায় বাঁধা দিতে গেলে আমার স্ত্রী, সন্তানদেরকে নির্যাতন করছে।
তিনি অভিযোগ তুলে বলেন, আমার বাউন্ডারীর পিলার ভেঙ্গে দিয়ে তাঁরা উল্টো ভোরের দর্পনে মিথ্যাচার ছড়িয়ে আমার পরিবারকে হয়রাণির চেষ্ঠা চালিয়ে আসছে। আমি এইধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি আমার পরিবার নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি। ###