বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন পালন করেছে হ্নীলা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
২০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার অস্থায়ী কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা হ্নীলা উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উত্তর শাখা যুবদলের আহবায়ক মোঃ হারুনের পরিচালনায় এবং হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জুনাঈদের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মোঃ কাইয়ুম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রশিদুল আলম চৌধুরী, হ্নীলা উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুর রশিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক মোঃ জুবাইর ওসমান, মোঃ শামীম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্নীলা উত্তর শাখা বিএনপির যুগ্নআহবায়ক আশ্রাফ আলী মিয়া, আব্দুল হাই, মৌলভী মোঃ ইউছুফ, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম হৃদয়, হ্নীলা উত্তর শাখা শ্রমিক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক আব্দুল্লাহ, শামসুদ্দিন, আব্দুর রহিম, সরওয়ার কামাল, যুবদল নেতা আলমগীর, বিএনপি নেতা আলী আহমদ, ইব্রাহীম, ছাত্রনেতা ইমরান, মিজান, জামাল, শাহীন প্রমুখ। এতে বক্তারা বলেন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তনয় এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে দেশান্তরী করে রেখেছেন। দেশে রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করতে এই জননেতাকে অবিলম্বে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রæত মুক্তি দেওয়ার আহবান জানান। এরপর তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। এরপর তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ##
