প্রেসবিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার বর্ধিত সভা আগামী বুধবার ২০ নভেম্বর আড়াই টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, পৌরসভা, সকল ইউনিয়নের সভাপতি/সম্পাদক/ আহ্বায়ক/যুগ্ন আহ্বায়ক-কে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরুধ জানিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল বশর কাউন্সিলর।
