মুহাম্মদ জাহাঙ্গীর আলম,হ্নীলা : টেকনাফের হ্নীলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১০রাউন্ড বুলেটসহ এক দূবৃর্ত্তকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৮ডিসেম্বর রাতের প্রথম প্রহরকালীন ১টারদিকে টেকনাফ মডেল থানার এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল এবং সঙ্গীয় ফোর্স সদর ইউপি ও পৌরসভা এলাকায় রাতে মোবাইল-৭ ডিউটিরত অফিসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা দরগাহ পাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলায় পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করার সময় একটি টমটম গাড়ি আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা এক যাত্রী তাহার কোমর হইতে একটি বস্তু রাস্তায় ফেলে দেয়। সন্দেহ হলে পুলিশ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টমটম গাড়িতে থাকা চালক হ্নীলা পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র আতাহারুল হক (১৯বছর ৫মাস) দেহ তল্লাশী করে তার ডান হাতের মুঠোতে ১০রাউন্ড রাইফেলের গুলি এবং তার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ধৃত অবৈধ অস্ত্র ও বুলেট হেফাজত ও নিয়ন্ত্রনে রাখার অপরাধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানার মামলা নং-৪০/৭৩৬, তারিখ-১৮/১২/২০২৪ইং রুজু করার পর ধৃত আসামীকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ###
