শাহপরীর দ্বীপে “ক্যাম্পেইন” ইস্যুতে ইপসা’র সভা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ইমতিয়াজ উদ্দিন, টেকনাফ :
শাহপরীর দ্বীপে শিশু পাচার প্রতিরোধ, শিশু শ্রম, শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে “ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র সভা অনুষ্টিত হয়েছে।

১৬ নভেম্বর (শনিবার) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইপসা’র “ক্যাম্পেইন” ইস্যুতে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

ইপসা কর্তৃক বাস্তবায়িত “চিলড্রেন আর নট ফর সেল” প্রকল্পের একটি উল্লেখযোগ্য কর্মসূচী হিসাবে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য ছেনুয়ারা বেগম।

গ্রাম উন্নয়ন সহযোগী শাহিদা বেগমের তৎপরতায় উন্নয়নকর্মী সেলিম উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম, সহকারি শিক্ষক ফরিদ আহমদ এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি (এসএমসি) আব্দুর রহিম, শিশু সুরক্ষা কমিটির সদস্য মো: কালা মিয়া এবং জান্নাত আরা বেগম।

চিলড্রেন আর নট ফর সেল প্রকল্পের আওতায় গ্রামভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ, ইয়ুথ ক্লাবের সদস্য ও কিশোর-কিশোরী দলের সদস্যরা উক্ত সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচী হিসাবে “ক্যাম্পেইন” -এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজকে এগিয়ে নিতে একমত পোষণ করেন।

উক্ত মতবিনিময় সভায় শিশু পাচার প্রতিরোধ, শিশুর অধিকারসহ মানব পাচার, শিশু শ্রম, শিশু যৌন নির্যাতন, শিশু শোষণ, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা এবং নির্যাতন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইপসা-র সোশ্যাল ওর্য়াকার বিলকিস জান্নাতের সঞ্চালনায় উক্ত সভায় মো: কালা মিয়া বলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া একটি অনগ্রসর ও প্রত্যন্ত এলাকা। অনেক এনজিওর ন্যায় ’ইপসা’ এখানে শিশুর উন্নয়ন এবং শিশু অধিকার প্রতিষ্টায় শাহপরীর দ¦ীপে ”ক্যাম্পেইন” ইস্যুতে উন্নয়ন সংস্থা ইপসা’র সভা অনুষ্টিত

ইয়ুথ ক্লাবের সদস্য শফি উল্লাহ বলেন- ‘ইপসা’ শিশু সুরক্ষা তথা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা সকলেই এই জন্য কৃতজ্ঞ। শিশু পাচার সংক্রান্ত নাটক ও র্শট ফিল্ম শো প্রদর্শন ও প্রচারনার মাধ্যমে অবশ্যই জনসচেতনতা বাড়াতে হবে।

yepsha 11 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম বলেন,“ একটি শিশু মানেই একটি ফুল। আমরা ফুলকে ভালবাসি, ফুলের পরিচর্যা করি তেমনিভাবে আমাদেরকে শিশুদের ভালবাসতে হবে এবং তাদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথি ফজলুল হক বলেন, “সমাজ থেকে শিশু শ্রম, শিশু শোষণ, শিশু নির্যাতন,নারী ও শিশু পাচার এবং অবশ্যই শিশু বিবাহ নির্মুলে ঐক্যবদ¦্যভাবে কাজ করতে হবে। তবেই শিশুর উন্নয়ন ও বিকাশ স¤ভব হবে।”

পরিশেষে সভাপতি ছেনুয়ারা বেগম বলেন- “চিলড্রেন আর নট ফর সেল প্রকল্প” শিশুদের উন্নয়নে অনেক ভাল কাজ করে যাচ্ছে। শিশু শ্রম নিরসন, শিশু পাচার এবং বাল্য বিবাহ প্রতিরোধে এ কার্যক্রমে আমরা সকলেই অংশীদার হতে চাই। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপসা’র “চিলড্রেন আর নট ফর সেল” প্রকল্প সমন্বয়কারী রোকন উদ্দিন আহমেদ।