চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ২য় সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড মাঠে নামছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার মাঠের লড়াইয়ে মাঠে নামছে দক্ষণি আফ্রিকা এবং নিউজিল্যান্ড। ভারতের শিরোপা প্রতিপক্ষের দৌঁড়ে প্রতিদ্বন্দি হওয়ার লড়াইয়ে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের লড়াই দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা উম্মুখ হয়ে আছে।

৫মার্চ বিকাল ৩টায় পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপার ফাইনাল মঞ্চ নিশ্চিত করেছে ভারত। আজ লাহোরে নিশ্চিত হবে তাদের দুবাইয়ের প্রতিপক্ষ।

পরিসংখ্যান অবশ্য কিউইদের বিপক্ষে। আসরে সবশেষ ম্যাচে তারা হার দেখেছে। অন্যদিকে দোর্দান্ত প্রতাপ চালিয়ে শেষ চারে এসেছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৭৩ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের দিকে। ৪২ ম্যাচ জিতেছে তারা। ২৬ ম্যাচে জয় আছে নিউজিল্যান্ডের। ৫ ম্যাচ পরিত্যক্ত হয়।

আজ কোন দল চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠছে তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।