প্রেস বিজ্ঞপ্তি : কুতুবদিয়া উপজেলার লেমশিখালী নিবাসী মৃত সুজা উদ্দিন মাষ্টার এর পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট এ.ইউ.এম জিল্লুল করিম অদ্য শুক্রবার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)। তিনি দির্ঘদিন ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালীন সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এসময় তিনি স্ত্রী, ১ পুত্র, ১ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল শনিবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ৭ চট্টগ্রামস্থ দেওয়ান বাজার মৌসুমী বিল্ডিং সংলগ্ন মাঠে ১ম জানাজা এবং বাদ যোহর কুতুবদিয়ার লেমশীখালী বশির উল্লাহ মাতবর বাড়ী সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
কুতুবদিয়া উপজেলার লেমশিখালী নিবাসী মৃত সুজা উদ্দিন মাষ্টার এর পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব এডভোকেট এ.ইউ.এম জিল্লুল করিম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
