বদরখালী ইউনিয়নের ১নং ওয়াডর্ আওয়ামীলীগের সম্মেলন : শেখ ছমির উদ্দিন সভাপতি নুরুল ইসলাম সম্পাদক নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন বদরখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন গত ১০ অক্টোবর স্থানীয় হামেদিয়া কাদেরিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছমির উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক রশিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ নুরে হোছাইন আরিফ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বদরখালী সমিতির নবনির্বাচিত পরিচালক জসিম উদ্দিন টিটু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম, আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন শাকিল, আনম হেফাজ সিকদার, ভুট্টো সিকদার, মেম্বার বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক হাজি হামিদ উল্লাহ, ছাত্রনেতা কাইছার হামিদ, সালাউদ্দিন বাচ্ছু প্রমুখ। এছাড়াও সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ। অনুমোদিত কমিটিতে সাবেক মেম্বার শেখ ছমির উদ্দিন সভাপতি, মনুর আলম সিনিয়র সহ-সভাপতি, নাজেম উদ্দিন সহ-সভাপতি, নুরুল ইসলাম দফাদার সাধারণ, আনসারুল করিম যুগ্ম সম্পাদক ও হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ নুরে হোছাইন আরিফ ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিত কমিটি অনুমোদন দেন। ##