হামলার জন্য বিএনপি নেতা আব্দুল্লাহকে দায়ী করেছেন এমপি বদি(ভিডিও সহ)

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে এমপি বদির গাড়ী লক্ষ্য করে গুলি বর্ষনের ঘটনায় বিএনপি নেতা আব্দুল্লাহকে দায়ী করেছেন এমপি বদি।
এমপি বদি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ ঘটনায় বিএনপি নেতা আব্দুল্লাহকে দায়ী করেছেন। আব্দুল্লাহ সরাসরি ঘটনায় অংশ নিয়েছেন বলে দাবী করেছেন তিনি। তিনি আব্দুল্লাহ ও অপর একজনকে সরাসরি দেখেছেন এবং চিনতে পেরেছেন বলে জানিয়েছেন।

টেকনাফ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি কোন ভাবেই এই হামলার সাথে জড়িত নন। তিনি উল্টো প্রশ্ন রাখেন তিনি কেন এমপি বদিকে হামলা করবেন। তিনিও ঘটনার তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হোয়াইক্যং কান্জরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে হামলার এ ঘটনা ঘটে। এসময় এমপি বদি গাড়ীতেই ছিলেন। খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনাস্থল হতে হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় জানান, এমপি বদির গাড়ী লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, এমপি বদি দলীয় কয়েকজন নেতা সহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নাম্বারের নিজস্ব জীপ গাড়ীতে করে উখিয়া হতে টেকনাফে আসার পথে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর জানান, এসময় পেছনে অপর আরেকটি গাড়ীতে এমপি বদির স্ত্রী আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী শাহীন আক্তারও ছিলেন।

রাতে এ রিপোর্ট লেখাকালীন এমপি বদি নিরাপদে টেকনাফে পৌঁছেছেন

খবর পেয়ে দলীয় লোকজন ও এমপি বদির সমর্থকরা আওয়ামীলীগ কার্যালয়ে ভীড় জমিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
https://youtu.be/gRgxyLaIJss