উখিয়ার কুতুপালং বস্তিতে ত্রাণের টাকা বিতরণকালে আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

কায়সার হামিদ মানিক, উখিয়া |
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে রোহিঙ্গাদের মাঝে টাকা বিতরণ কালে নগদ ১৮ হাজার টাকা সহ কক্সবাজার কালুর দোকান এলাকার মৌলভী সুলতান আহমদের ছেলে মৌলভী শামশুল আলমকে ক্যাম্প পুলিশ আটক করেছে। কুতুপালং ক্যাম্প পুলিশের এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, সে বৃহস্পতিবার সকালের দিকে ক্যাম্পে প্রবেশ করে রোহিঙ্গাদের মাঝে টাকা বিতরণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাসী চালিয়ে ১৮ হাজার টাকা সহ তাকে আটক করা হয়।