সাদ্দাম হোসাইন : টেকনাফে জাদিমোরা ক্যাম্পে ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
সুত্র জানায়, ১২নভেম্বর (শুক্রবার) সকাল সোয়া ৭টারদিকে নয়াপাড়া ১৬এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা ২৭নং ক্যাম্পের বøক-এ-৪ এলাকায় অভিযান চালিয়ে বালুখালী ১২নং ক্যাম্পের বøক-১৭ এর বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র নুর ইসলাম (২০)কে ১হাজার ৭০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
