নাইক্ষ্যংছড়িতে মাছের পোনা অবমুক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে:: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০১৯-২০১০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত শনিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক পুকুর,জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবর্বাহি কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. ইমরান, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. আব্দুল্লাহ, ইউপি সদস্য মো. আবু তাহের প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো,আব্দুল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বিভিন্ন উন্মুক্ত জলাশয়, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত স্বায়ত্তশাসিত বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে ।

এ ছাড়া বিভিন্ন পুকুর,জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছি। চলতি বছর আমরা এক লাখ টাকা বরাদ্দ পেয়েছি। ২৫০ কেজি পোনা বিতরণ করেছি।