হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের মাসিক সভা ও নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের মাসিক সভা ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

গত ৩০ আগষ্ট রাত ৯টায় হ্নীলা বাসষ্টেশনের নিউ মার্কেট ২য়তলায় হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের মাসিক সভা ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা সভা সংগঠনের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেকের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কা’ব বিন মালেক (রাঃ) এতিম খানার পরিচালক মৌলানা মোহাম্মদ তারেক বিন ফকির, উপদেষ্টা মোঃ আলম জনি,মোঃ আব্দুর রহিম, আব্দুল আমিন, মোহাম্মদ আলম, শাহ জাহান, মোঃ ইসহাক, কামাল উদ্দিন, সহসভাপতি আবছার উদ্দিন, জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, যুগ্ন সাধারণ সম্পাদক নুর নবী সাংগঠনিক সম্পাদক আয়াস, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, ধর্ম সম্পাদক মোহাম্মদ মালেক, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক মুমেনুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, এনামুল হক,মোহাম্মদ হাসান, সিরাজুল ইসলাম, সালাহ উদ্দিন, সরওয়ার কামাল, মোহাম্মদ আজিজ, ফোরকান, রশিদ আহমদ, মাহমুদুল হক, কায়সার, ইউছুফ, তারেক, নুরুল ইসলাম, কামরুল, হাসান, আলি আকবর, ফেরদৌস প্রমুখ।

সভায় উপস্থিত প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এই ফুলেল সংবর্ধনার জবাবে প্রধান অতিথি বলেন, মালিক এবং কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মালিক-কর্মচারী ভাই ভাই ; গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার বিকল্প নাই। দোকান কর্মচারীরা কোন প্রকার নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে কিনা তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণের উপর জোর দেন। কোন কর্মচারী বৈষম্য ও হয়রানির শিকার হলে যথাযথ পদক্ষেপ গ্রহণে সর্বাত্নক সহায়তার আশ্বাস প্রদান করেন।

এরপর কর্মচারীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর উপস্থিত সকলে প্রীতিভোজে মিলিত হয়।