বাংলাদেশ তাঁতী লীগ সাবরাং ও হ্নীলা ইউনিয়ণ আহবায়ক কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ তাঁতী লীগ টেকনাফ উপজেলার সাবরাং ও হ্নীলা ইউনিয়ণ আহবায়ক কমিটি গঠিত হয়েছে। উপজেলা তাঁতী লীগ আহবায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব মোঃ ইয়াছিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ১৩ মার্চ সাবরাং ও ১৪ মার্চ হ্নীলা ইউনিয়ণ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সাবরাং ইউনিয়নে নুরুল ইসলামকে আহবায়ক ও জহির আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট তাঁতী লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য যথাক্রমে রশিদ আহমদ, শামসুল আলম, নুরুল আবসার, হাবিবুল্লাহ, নুরুল ইসলাম, মোঃ রফিক, আহমদ উল্লাহ, নুরুল আমিন, আবুল হাশেম, আব্দু শুক্কুর, রহিম উল্লাহ, মনজুর আলমসহ ২১ জন।
অপরদিকে মোঃ নুর কে আহবায়ক ও দিল মোহাম্মদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সাবরাং ইউনিয়ণ তাঁতী লীগের কমিটি অনুমোদিত হয়েছে।
কমিটিতে দিল মোহাম্মদ যুগ্ন আহবায়ক, সদস্য যথাক্রমে সৈয়দ আলম, শাহরুক খান, সাইফুল ইসলাম, তারেকুর রহমান, একরাম চৌধুরী, ইমাম হোসেন, জমির হোসেন ও নুরুন্নবী।