বার্তা পরিবেশক :: হ্নীলায় সাধারণ মানুষের চলাচলের রাস্তা সংস্কার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একটি সামাজিক সংগঠনের কর্তা ও সদস্যরা।
১৬ আগষ্ট সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তরুণ একতা সংসদের সভাপতি মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা চলতি বর্ষায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ হয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়া পশ্চিম সিকদার মরহুম হাজী মোহাম্মদ নছিম সড়ক পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ সড়কদ্বয়ে মাটি ভর্তি বস্তা দ্বারা বিকল্প সড়ক তৈরী করে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের চলাচলের উপযোগী করে দেন। বর্তমানে এলাকাটি জনশূন্য হয়ে পড়ায় উন্নয়নের ছোঁয়া না লাগায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তরুণ একতা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই সড়ক সংস্কার করা হয়।
এই ব্যাপারে এলাকার হ্নীলা উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন মঞ্জুর বলেন, এই পথ দিয়ে আমি চরম ভোগান্তি নিয়ে স্কুলে যায়। আজ এলাকার ছেলেদের কাজ দেখে আমরা এলাকাবাসী সত্যিই গর্বিত। তাদের ভাল কাজে উৎসাহ দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করছি।
এই ব্যাপারে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক বলেন,আমরা অবহেলিত এলাকাবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এই সংগঠন গড়েছি। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে আমাদের এই কাজ। এই ব্যাপারে আগামীতে সকলের সহায়তা কামনা করছি।
সাধারণ সম্পাদক সাদ্দাম বলেন,আমরা এলাকাবাসীর বিভিন্ন দূর্ভোগ লাঘবের লক্ষ্যে এই সংগঠন গড়েছি। আশা করি পর্যায়ক্রমে সকলের সম্মিলিত প্রয়াসে এসব দূর্ভোগ লাঘবে আমরা সফল হব ইনশল্লাহ। #
