উনছিপ্রাংয়ে যুবককে অপহরণ করে মারধর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ে যুবককে অপহরণ করে বেধরক মারধর করেছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা।

এসময় তারা আহত যুবক জাবের আহমদের কাছে থাকা নগদ অর্থ, একটি স্বর্ণের আন্টি ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। গত শুক্রবার রাতে এ অপহরণের ঘটনা ঘটে। আহত যুবক জাবের আহমদ একই এলাকার বখতার আলমের ছেলে।

আহত যুবকের পিতা বখতার আলম জানান, একই এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও নুরু সালামেরর ছেলে জামাল ও কালুর লেনদেন দেখে ফেলায় আমার ছেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে বেধড়ক মারধর করে এবং সবকিছু ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় সমাজপতি নিয়ে গিয়ে ছেলেকে জামালের বাড়ি থেকে উদ্ধার করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাজমুল বলেন, বিষয়টি শুনেছি। আমরা খতিয়ে দেখছি।

এলাকাবাসীর অভিযোগ, জামাল ও কালুর ভাগিনা মো. ইউনূস ২৫ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়। তার পর থেকে জামাল ও কালু পলাতক ছিল। লকডাউনেরর কারণে আবারো ব্যবসায়ী সক্রিয় হয় তারা।