হ্নীলায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক শীর্ষক সংবাদের একাংশে আলমগীরের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : সম্প্রতি সামাজিক যোগাযোগ ও অনলাইন সংবাদ মাধ্যমে “হ্নীলায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটির একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ব্যক্তিগত শত্রæতাবশত ইয়াবার লুটপাটকৃত চালান হজমের জন্য প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার পরিকল্পিত চক্রান্ত। ইয়াবাসহ আটক ব্যক্তির সাথে আমার কোন ধরনের সম্পক ছিলনা এবং তাকে আমি চিনিও না।
উক্ত ইয়াবার চালানটি আমার নিকট নিয়ে যাচ্ছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা ষড়যন্ত্রমুলক ও ভিত্তিহীন। এই ঘটনার পূর্বেও বিশেষ একটি মহল ইয়াবা মামলায় আমাকে জড়িয়েছে। আমি জামিনে এসেছি দু‘সপ্তাহ পর্যন্ত হয়নি। আমি এই ধরনের ষড়যন্ত্রমুলক অপপ্রচার ও চক্রান্তের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত স্বাপেক্ষে প্রকৃত ঘটনা খতিয়ে দেখার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মোঃ আলমগীর
পিতা :- নুরুল ইসলাম ভেক্কা
পূর্ব সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ।