৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচী টেকনাফের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শহীদ উল্লাহ, টেকনাফ :
৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচী টেকনাফে পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় টেকনাফের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬১৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বুধবার সকাল ১১টায় এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের সাথে নিয়ে কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। একটি চাপালিশ কাঠাল গাছের চারা রোপন করে তিনি কর্মসূচী উদ্বোধন করেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ৩০ লাখ শহীদের স্মরণে এ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হচ্ছে কাজেই একটি বৃক্ষকে একজন শহীদের মতো মনে করে যতœ নিতে হবে। পরে কর্মসূচীর সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি রাণী চৌধুরী, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন বিভাগের কর্মকর্তা ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।
Teknaf pic 4 2 Copy TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর