টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফের হোয়াইক্যংয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, ৪টি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রোববার (১৬ জুন) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। এ সময় জাহাঙ্গীর ও সোহেল নামে র্যাবের দুই সদস্য আহত হন।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ইয়াবার চালান উদ্ধার করতে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে ঘটনাস্থল থেকে এসব মাদক ও অস্ত্রসহ তিনজনের মরদেহ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নিহত দিল মোহাম্মদ গত ১৪জুন দুপুরে তারাবনিয়া ছড়ায় র্যাবের অভিযানে ১লাখ ৭০হাজার ইয়াবাসহ কুখ্যাত গডফাদার রবিউলসহ দুই জনকে উদ্ধার অভিযান থেকে পালানো ব্যক্তি ছিল।
