টেকনাফ শহরের প্রাণকেন্দ্রে পৌরসভা ও সদর ইউনিয়নের মধ্যবর্তী উত্তর ডেইল পাড়ায এলাকায় অবস্থিত রওজাতুল জান্নাহ ইবতেদায়ী মাদ্রাসা’র তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা নূরানি তালিমুল কুরআন বোর্ডের অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৪ ইংরেজিতে মোট ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জনই A+ (এ প্লাস) পেয়ে সাফল্যের সাথে শতভাগ পাস করে সারাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
দেশজুড়ে শীর্ষ মেধাতালিকায় টপ টুয়েন্টি এর মধ্যে অত্র মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীই স্থান পেয়েছে।
এছাড়া ২০১৭ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে উক্ত মাদ্রাসার শিক্ষার্থী মোঃ শোয়াইব মেধাতালিকায় ১ম স্থান অর্জন করেন।
বিগত ৯ বছর যাবত উক্ত মাদ্রাসায় সফলতার ধারা অব্যাহত রয়েছে।
রওজাতুল জান্নাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান, মাদ্রাসা কমিটির সঠিক পরিচালনা ও শিক্ষক মন্ডলীর নিরলস পরিশ্রম মাদ্রাসাটির ধারাবাহিক সাফল্য এনে দিয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মনির আহমেদ বলেন, মাদ্রাসাটির কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশের কারনে ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ সহকারে পাঠ নিতে পারে।
মাদ্রাসার সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও মাদ্রাসা পরিচালনা কমিটি।
