বার্তা পরিবেশক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এফবিতে “ ইয়াবা মুক্ত সমাজ চাই ” আইডিতে হ্নীলা মৌলভী বাজারের হেলাল উদ্দিন সওদাগরকে নিয়ে বিশেষ মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলের অবগতির জন্য প্রকৃত ঘটনার বিবরণ উত্থাপন করা হল।
প্রকৃত ঘটনা হচ্ছে আমি হেলাল উদ্দিনের পিতা হাজী নাজির হোছন ২৫ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের জন্য টাকা-পয়সা আয় করেন। এরই সুবাদে আমার বড় ভাই আহমদ হোছন ও ছোট ভাই নুরুল কবির গত ২০/১৬ বছর ধরে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের জন্য রোজগার করছে। এই প্রবাসী ভাইদের প্রেরিত টাকা দিয়ে আমি গত ৩বছর ধরে হ্নীলা মৌলভী বাজার রাজা মার্কেটে চাল, টিন ও গ্যাসের ব্যবসা করে আসছি। এই কারণে স্থানীয় স্বার্থান্বেষী একটি মহলের চক্ষুশূলে পরিণত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভূঁয়া এফবি আইডি খুলে দেশ বিরোধী মাদক চোরাচালান কার্য্যক্রমে জড়িত বলে অপপ্রচার চালিয়ে প্রশাসনিকভাবে হয়রানির ষড়য়ন্ত্র শুরু করেছে। আপনাদের সৎ সাহস থাকলে নিজের বৈধ এফবি একাউন্ট থেকে এসব আজগুবি তথ্যের সত্যতা প্রমাণ করার আহবান জানাচ্ছি। এই মানহানিকর ও ন্যাক্কারজনক ঘৃণ্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
হেলাল উদ্দিন
পিতা-হাজী নাজির হোছন
সাং-মৌলভী বাজার-হ্নীলা, টেকনাফ।
