টেকনাফ পল্লান পাড়ায় র‌্যাব এর অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ পল্লান পাড়ায় র‌্যাব ১৫ সদস্যরা অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ মনোয়ারা বেগম (২২) নামে এক নারীকে আটক করেছে। সে ওই এলাকার মো. সেলিমের স্ত্রী।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব টেকনাফ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহ আলমের নেতৃত্বে ধৃতের বসত বাড়ীতে
র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পুরাতন পল্লানপাড়া গ্রামস্থ কতিপয় ব্যক্তি তার বসত বাড়ীতে মাদকদ্রব্য চোলাই মদ বিক্রয়ের জন্য মজুদ করিয়াছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মোঃ শাহ আলম, সহকারী পুলিশ সুপারএর নেতৃত্তে ০৮/০৬/২০১৯ ইং তারিখ ১১:২০ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মনোয়ারা বেগম (২২) স্বামী-মোঃ সেলিম, সাং-পুরাতন পল্লানপাড়া, পোঃ টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে হাতেনাতে ধৃত করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বাহির করিয়া দেয়া মতেকক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পুরাতন পল্লানপাড়া গ্রামস্থ আসামীর টিনের তৈরি বসত ঘরে প্রবেশ পথের ১ম রুমের মধ্যে খাটের নিচ হইতে ২টি প্লাস্টিক বস্তার মধ্যে২৫ টি ০২ লিটারের প্লাস্টিকের বোতল,যার মধ্যে (২৫ ঢ ২) = ৫০ লিটার চোলাই মদউদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।