মো.শফি, টেকনাফ :
টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরো এক মাদক পাচারকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল ফায়সাল হাসান খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ার দিকে পৌরসভার গফুর প্রজেক্ট এলাকায় মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসার সময় বন্দুকযুদ্ধে উক্ত পাচারকারী নিহত হন।
তবে তাৎক্ষনিক নিহত পাচারকারীর পরিচয় জানা যায়নি।
এসময় ১ লাখ ১০ হাজার ইয়াবা ও ১টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
