মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :
সমন্নিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ করণ প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক ৬ মার্চ সকাল ১০ঘটিকায় টেকনাফ পৌরসভাসহ ৬ ইউনিয়নে কৃষকদলের সভাপতির মাঝে ৭টি (এল,এলপি) পাম্প মেশিন বিতরণ করেন, সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, আঃলীগ নেতা জহির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
