এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান মানিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষানুরাগী রুস্তম শাহরিয়ার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ২১ জানুয়ারী মানিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম হামিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে পরিচালনা কমিটির বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে রুস্তম শাহরিয়ার বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক রুস্তম শাহরিয়ার চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম নির্বাচিত ভিপি,সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহŸায়ক, মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহŸায়কের দায়িত্ব পালন করছেন।
এদিকে শিক্ষানুরাগী রুস্তম শাহরিয়ার সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষনিক মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ১৭ জানুয়ারী মানিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিসহ বিভিন্ন ক্যাটাগরিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রুস্তম শাহরিয়ার এর পূর্ণ প্যানেল জয়লাভ করেন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া ভোট গ্রহন পরবর্তী গননা শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন; অভিভাবক প্রতিনিধি জুবাইরুল ইসলাম, শরীফ উদ্দিন খোকন, মাস্টার ফরিদুল আলম, রফিকুল ইসলাম, আয়েশা ছিদ্দিকা, শিক্ষক প্রতিনিধি (পুরুষ) মাস্টার আবদুল গনি ও শাহেদুল ইসলাম শহিদ, শিক্ষক প্রতিনিধি (মহিলা) আনোয়ারা জাহান লুৎফা। অপরদিকে দাতা সদস্য পদে আতাহার ইকবাল চৌধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য পদে নাছির উদ্দিন সিকদার নির্বাচিত হন। #
