তারা দীর্ঘদিন ধরে পরিবহনের আড়ালে ট্রাকে ইয়াবা পাচার করে আসছিলেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি :
উখিয়ার পালংখালী বাজার হতে ১৯৭০০ পিছ ইয়াবাসহ খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার ২ পাচারকারীকে আটক করেছে র‌্যাব ১৫ এর একটি দল। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটি (চট্ট মেট্রো ট ১১ ০৮৩০) জব্দ করা হয়েছে। র‌্যাব জানিয়েছে জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা ট্রাকের গোপন চেম্বারে ইয়াবা পাচার করে আসছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পালংখালী বাজার এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

এসময় আটককৃতরা হচ্ছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার আবুল বশরের ছেলে বাদশা(২৯) ও একি এলাকার মৃত সাদেকের ছেলে মোঃ আলমগীর হোসেন(৩৮)।

র‌্যাব ১৫ কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।