কউক এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ২২তম সভা সম্পন্ন ; ৩৭টি ভবনের নকশা অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : ২০জানুয়ারী ২০২০তারিখ সকাল ১১টায় কউক সভা কক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি। সভায় ৩৮টি ইমারতের নির্মাণের নকশা উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার-বিশ্লেষণ কওে সর্বসম্মতিক্রমে ৩৭টি ইমারতের নকশা অনুমোদন প্রদান করা হয়। তন্মধ্যে ১২টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকি ১টি নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধন পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ কওে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবনগুলি নির্মাণ করবেন। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭দিন আগে কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন যাতে অনুমোদিত নক্শা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে নির্মাণ কওে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। একটি পরিকল্পিত নগরী বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেন। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।