নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও এক হাজার পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
ধৃত যুবক হচ্ছে হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনারপাড়া এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৭)।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ২৮ এপ্রিল রোববার সন্ধা ৬টার দিকে তার নিজের নেতৃত্বে এসআই মশিউর, স্বপন চন্দ্র সাহা, সাব্বির, বোরহান ও এএসআই দিদারসহ সঙ্গীয় ফোর্স ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে উলুচামরী এলাকায় আনোয়ারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন তিনি।
